স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়লেন প্রিন্স

বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিলেন অ্যাশওলের প্রিন্স । তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা তার পদত্যাগের ইমেইল পেয়েছি। পারিবারিক কারন দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি। আলোচনার মাধ্যমে বোর্ড এখন তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নিউজিল্যান্ড সিরিজের পর ছুটিতে ছিলেন বাংলাদেশের কোচিং প্যানেলের বিদেশি সদস্যরা। আফগানিস্তান সিরিজের আগে তাদের ঢাকায় আসার কথা। তবে দায়িত্ব ছাড়ায় প্রিন্স আর আসছেন না।

গত বছর জুলাইয়ে রাসেল ডমিঙ্গোর কোচিং প্যানেলে যোগ দেন প্রিন্স। দক্ষিণ আফ্রিকার হয়ে যিনি ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button