স্পোর্টেইনমেন্ট
টাইগারদের করোনা পরীক্ষা শুরু আজ

মোট তিন ধাপে করোনা বাংলাদেশ ক্রিকেট দলের করোনা পরীক্ষা করা হবে।যার প্রথম ধাপ শুরু হবে আজ।তিনজন সাপোর্টিং স্টাফের দেহে করোনা সংক্রমিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার ও মঙ্গলবার টেস্টের জন্য নমুনা দেয়ার পর শ্রীলঙ্কা সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে আগামী ১৮ সেপ্টেম্বর আবারো টেস্টের জন্য নমুনা জমা দিবে ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ২২ সেপ্টেম্বর তৃতীয় বারের মতো করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেট দলের।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা সফরের অনুশীলন শুরুর কথা রয়েছে বোর্ডের। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছয়দিন অনুশীলনের পর আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল।



