বাংলাদেশবিশ্ব

বাংলাদেশকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল তুরস্ক

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে তুরস্ক।

রোববার (৭ জুন) ঢাকার তুরস্ক দূতাবাসের পক্ষ থেকে এসব সামগ্রী উপহার দেওয়া হয়।

ঢাকার নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খলিলুর রহমানের কাছে চিকিৎসা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এর মধ্যে রয়েছে এক হাজার এন ৯৫ মাস্ক, এক হাজার পিপিই, দু’টি ভেন্টিলেটর ও ৫ হাজার মেডিক্যাল মাস্ক।

তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাস মহামারির এ কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। আজকের এসব সামগ্রী হস্তান্তরের মধ্যে দিয়ে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এক ধাপের অগ্রগতি হলো।

Related Articles

Leave a Reply

Back to top button