অন্য খবর

বলিউডে শাহরুখপুত্রের অভিষেক

শাহরুখপুত্র আরিয়ান খান বলিউডে চিত্রনাট্যকার, পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন।

একজন ডাই-হার্ড ফ্যানের গল্প নিয়ে একটি ওয়েব সিরিজ আর একটি ফিচার ফিল্মের জন্য চিত্রনাট্য লিখবেন তিনি। সবকিছু ঠিক থাকলে এই বছরেই সিরিজ দেখা যাবে।

এছাড়া এ সিরিজে আরিয়ানের সহ-লেখক হিসেবে কাজ করছেন বিলাল সিদ্দিকী। আর পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতার।

বলিউড ভিত্তিক নিউজ পোর্টাল পিঙ্কভিলা সূত্রে জানা গেছে, আরিয়ানের লেখা সিরিজের স্ক্রিপটগুলো এখন বিশ্লেষণ করা হচ্ছে। কিছু কারেকশনের পরই সেটার ওপর কাজ শুরু হয়ে যাবে।

জানা যায়, যে যে বিষয় নিয়ে কাজ চলছে তারমধ্যে একটি আমাজন প্রাইমের ওয়েব সিরিজের জন্য তো অন্যটি একটি ফিচার ফিল্মের জন্য যা প্রযোজনা করতে চলেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button