ভূরাজনীতি

অসহায় বৃদ্ধকে ঘুষি দিলেন কাদের মির্জা

পৌরসভা চত্বরে ত্রাণ (শাড়ি-লুঙ্গি) নিতে আসা এক বৃদ্ধকে ঘুষি মেরেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভের ভিডিওতেই  সে চিত্র ধরা পড়েছে।  এরপরই  ভিডওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৬ জুলাই) সকালে পৌর ভবনের সামনে ঈদুল আজহা উপলক্ষে গরীব-অসহায়দের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

লাইভের ভিডিওতে দেখা যায়, তিনি সারিবদ্ধ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। এক বৃদ্ধ শাড়ি পরিবর্তন করে অন্য একটি শাড়ি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন এবং বৃদ্ধকে উদ্দেশ্য করে একটি শাড়ি ছুঁড়ে মারেন কাদের মির্জা।

ভিডিওতে আরো দেখা যায় আরেক ব্যক্তি ত্রাণ নিতে আসলে প্যাকেট হাতে নিতে কিছুটা দেরী হওয়ায় তাকে শাড়ির প্যাকেট দিয়ে আঘাত করেন কাদের মির্জা।

অন্য একজন নারী নিজে থেকে শাড়ি নিতে গেলে তার হাতে জোড় করে একটি শাড়ি ধরিয়ে দিয়ে, বাজে ধমক দিয়ে সরে যেতে বলেন কাদের কাদের মির্জা।

এরই মধ্যে ভিডিওটিতে অনেকেই সমালোচনা করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button