অন্য খবর

বলিউডের জনপ্রিয় তিন ভিলেন’ অনন্ত-বর্ষার সিনেমায়

‘নেত্রী : দ্য লিডার’ সিনেমায় ভিলেন চরিত্রে দেখা মিলবে বলিউডের তিন অভিনেতার।

ঢাকাই সিনেমার চিত্রনায়ক অনন্ত জলিল জানিয়েছেন, ‘নেত্রী : দ্যা লিডার’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন বলিউডের কবির দুলহান সিং, রবি কিষান ও প্রদীপ রাওয়াত। আর ভারত ও তুরস্কের দুই পরিচালকের সঙ্গে যৌথভাবে নতুন এ সিনেমা পরিচালনা করবেন তিনি নিজেই।

এদের মধ্যে কবির দুলহান সিং দক্ষিণ ভারতের জনপ্রিয় একজন অভিনেতা। কাজ করেছেন বলিউডেও। জনপ্রিয় সিনেমা ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’তে খলনায়ক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

রবি কিষাণ উপহার দিয়েছেন ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি : দ্য রেসার’, ‘মারজাভান’, ‘বাটলা হাউজ’ নামের সিনেমাগুলো। তিনি বর্তমানে সিনেমায় খানিকটা অনিয়মিত। বিজেপির হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ভোজপুরী সিনেমার তুমুল জনপ্রিয় এ অভিনেতা।

আরেক অভিনেতা প্রদীপ রাওয়াতও দক্ষিণ ভারতের তারকা। তবে চমক দেখিয়েছেন আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’-তেও। এছাড়াও বেশ কিছু বলিউডের সিনেমায় কাজ করেছেন তিনি।

এরই মধ্যে এ তিন অভিনেতার সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। তার নেত্রী হয়ে উঠার দারুণ এক গল্প উঠে আসবে সিনেমাটিকে।

ছবিতে পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অনন্তকেও। ছবিতে চরিত্রের প্রয়োজনে আরও অনেক চমকই রয়েছে বলে জানান অনন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button