বাংলাদেশ

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার দিচ্ছেন ডিপজল

সিলেট-সুনামগঞ্জের বন্যাকবলিতদের জন্য ১০ ট্রাক খাবার পাঠানোর ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

আজ রবিবার, নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে ডিপজল জানান, প্রতি সপ্তাহে ২ ট্রাক খাবার সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে থাকবে চিড়া-গুড়, বিশুদ্ধ পানির সঙ্গে শিশু খাবার।

ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার স্টোর করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

মোট ১০ ট্রাক খাবার পাঠাবেন বলেও জানান তিনি। এছাড়া বন্যা পরিস্থিতি যাতের দ্রুত স্বাভাবিক হয় সেই আশাও ব্যক্ত করেন তিনি।
দেশি চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান এবং অনন্ত জলিলও বানভাসি মানুষদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button