বাংলাদেশ

বনশ্রীতে রং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউনে একটি রং কারখানায় আগুন লাগার দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ৮টা ৫০ মিনিটে ওই রং কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল রিগান জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানান যায়নি।

 

Related Articles

Leave a Reply

Back to top button