স্পোর্টেইনমেন্ট

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জমকালো আয়োজনে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভার্চুয়ালি গেমস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আসন গ্রহণের পর জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর ক্রীড়াবিদরা সারিবদ্ধ হয়ে মাঠে অবস্থান নেন। ক্রীড়াবিদদের পক্ষে শপথবাক্য পাঠ করেন আরচার রোমান সানা এবং বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করান সাবেক জুডো তারকা কামরুন্নাহার হিরু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যের পর সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে আনুষ্ঠানিকভাবে গেমস উদ্বোধন করেন।
এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button