অন্য খবর

ফোনালাপ ফাঁস নিয়ে ভিডিও বার্তা দিলেন মাহি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নায়িকা মাহি।

আজ ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করা মাহি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দুই মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সেখানে মাহি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ওই ভিডিও’র ক্যাপশনে মাহি লিখেছেন, ‘বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিত্তোরের ভাষা আমার জানা ছিল না, নম্রতা আমার পারিবারিক শিক্ষা…।’

ভিডিওর শুরুতেই মাহি বলেন, আমি মাহিয়া মাহি। আমি এখন পবিত্র হারাম শরিফে আছি মক্কাতে। সবাই জানেন আমি ওমরাহ পালন করতে এসেছি। সেজন্য ফোনকল ধরতে পারছি না।’ এরপরই মাহি সেই অডিও ক্লিপটি নিয়ে কথা বলতে শুরু করেন। মাহি বলেন, সেদিনও আমি বেশ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে নিজে জানি আর আল্লাহ জানে। আমি আজকেও ভীষণভাবে বিব্রত বোধ করছি। নিজের কাছে নিজে ছোট হয়েছি। দেশবাসীর কাছেও ছোট হলাম। আপনারা নিজের থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রতিউত্তর এই ব্যবহারের প্রতিউত্তর আমার কি দেওয়ার ছিল? আমার কিছু বলার ভাষা সেদিন ছিল না। সেজন্য আমি কিছু বলিনি। আমার মনে হয়েছে যেভাবে চুপ থাকা উচিত, পাশ কাটিয়ে যাওয়া উচিত সেটাই করেছি। এটা দুই বছর আগের ঘটনা ছিল।’

এরপর সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ করে মাহি বলেন, ‘সাংবাদিক ভাইদের কাছে আমি দুঃখিত ফোন না ধরতে পারায়। এই বিষয় নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থা আমার এখন নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সাক্ষী আমার কোনো দোষ ছিল না। আমি শুধু পরিস্থিতির শিকার ছিলাম।’

Related Articles

Leave a Reply

Back to top button