অন্য খবর

ফেসবুকে ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা জানালেন বুবলী

এবার ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছেন বুবলী। আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বুবলী তার ফেসবুক ভিডিওতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। আধাঘণ্টারও বেশি সময়ের ভিডিওতে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এমনকি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন বুবলী।

শুরুতে বুবলী বলেন, ‘আমি ২০১৬ থেকে কাজ করছি। শাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার স্বামী, তার সঙ্গে আমি কাজ শুরু করি বা সুযোগ পাই। উনি আমাকে মেন্টর হিসেবে গাইড করতেন। ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা। ওই সময় আমি কেন, পুরো বাংলাদেশের কেউ কি জানতেন ওনার আগের কোনো সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউই জানতাম না।

এমনটা করিনি। সবসময় ওর জন্য ভালোবাসা, দোয়া দিয়ে এসেছি। আমিও তো একটা মানুষ, আমার তো কষ্ট থাকতে পারে। আমি তো শুধু বেবি বাম্পের ছবি দিয়েছি। কাউকে দোষারোপ করেও তো কিছু বলিনি। শুধু নিজের আবেগের জায়গা থেকে একটা বিষয় শেয়ার করেছি।

বুবলী বলেন, কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য। ও তো বড় হচ্ছে এবং আপনারা অনেক সময় ওকেও বিভিন্ন বিষয়ে ইনভলব করেন। ওর কোনো দোষ নেই, ও তো ছোট মানুষ। ওর তো তিন বছর প্রায়। আমরা চেয়েছিলাম যে, আমরা একসঙ্গে খুব সুন্দরভাবে ওকে সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে। আমি তো অলরেডি তিন বছর ওয়েট করেছি। ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারো বিষয়ে কোনো অভিযোগ করিনি, আজও করছি না। না হলে ও হয়তো কখনো কোনো সময় প্রশ্ন করবে, মা তুমি তো কোনো কথা বলোনি কখনো।’

সন্তানের উদ্দেশে বুবলী বলেন, বাবা শেহজাদ, মা হয়ে তোমার পাশে সারা জীবন থাকব না বাবা। কিন্তু অন্যান্য মায়ের মতো তোমার জন্য অনেক কষ্ট করেছি এবং করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা। আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি, থাকব। তুমি মানুষের মতো মানুষ হও বাবা এবং একটি কথা মনে রেখ, তোমার মা-বাবা তোমাকে অনেক ভালোবাসে। আমি হয়তো আমার জায়গা থেকে সব সময় তোমাকে সেরাটা দিতে পারি না। তোমাকে অনেক ভালোবাসি।

Related Articles

Leave a Reply

Back to top button