বাংলাদেশ

করোনা মহামারিতে বাংলাদেশ-ভারত সফলতার প্রমাণ দিয়েছে: মোদী

করোনা মহামারিকালে ভারত ও বাংলাদেশে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২৭ মে) গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে এ সুধী সাবেশে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদী বলেন, আজ দুই দেশই একত্রে অত্যন্ত শক্তভাবে করোনা মহামারির বিরুদ্ধে লড়ছে।

বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ভারতের তৈরি টিকা বাংলাদেশের নাগরিকদের কাছে পৌঁছানোকে দায়িত্ব বিবেচনা করেই ভারত কাজ করছে।

বলেন, ‘ভারত ও বাংলাদেশ নিজেদের বিকাশ ও প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। বিশ্বে অস্থিরতা, আতঙ্ক, সন্ত্রাস ও অশান্তির পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় উভয় দেশ।

এ সময় দুই দেশের জনগণের কল্যাণের জন্য একজোট হয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলা করার ওপর তাগিদ দেন মোদী।

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের সামনে যে ধরনের চ্যালেঞ্জ রয়েছে, দুই দেশের একজোট হয়ে প্রত্যেক চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত।

সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী ওড়াকান্দিতে মতুয়াবাদের হরিচাঁদ ঠাকুরের হরিমন্দিরে পূজা দেন।

এর আগে নরেন্দ্র মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।

গোপালগঞ্জে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরা শ্যামনগরে যান। সেখানে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেন তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) তিনি ঢাকায় আসেন।

Related Articles

Leave a Reply

Back to top button