বাংলাদেশ

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে হত্যা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক বখাটের ছুরিকাঘাতে মারা গেছেন দশম শ্রেণির ছাত্রী নিলা (১৪) । এ ঘটনায় অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাথীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার বলিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা। নীলা স্থানীয় অ্যাসেড স্কুলে দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

নীলার পরিবার জানান, বখাটে মিজানুর দীর্ঘদিন ধরে নীলাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিল তার সঙ্গে সম্পর্ক করার জন্য। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও ওই যুবক নীলাকে উত্ত্যক্ত করত।

সবশেষ গতকাল রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় নীলাকে হাসপাতালে অক্সিজেন দিতে নিয়ে যায় তার ভাই অলক। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পালপাড়া এলাকায় তাদের গতিরোধ করে বখাটে যুবক মিজানুর। এ সময় নীলার বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Back to top button