বিশ্ব

প্রভাবশালী ১০ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয় বিকেল ৪টায়। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট টানা চতুর্থবার এবং পঞ্চম মেয়াদে জয়ী হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, এসোসিয়েট প্রেস, আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।
বাংলাদেশের নির্বাচন নিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বিরোধীদের নির্বাচন বয়কটের মধ্যেই ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা দলগুলো। ভোটের আগে বিভিন্ন জায়গায় ঘটেছে সহিংসতার ঘটনাও।
বিবিসির প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বাংলাদেশে নির্বাচনের আগে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে এবং দেশব্যাপী দুদিনের হরতাল ডেকেছে। নির্বাচনের আগেই দেখা গেছে সহিংসতা।
প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশে : ১২ কোটি ভোটার বেছে নেবেন ২৯৯ জন সংসদ সদস্যকে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন শিরোনামে বলা হয়েছে- বাংলাদেশের নির্বাচনে ভোটারের উপস্থিতি কম, ক্ষমতায় থাকছে শেখ হাসিনাই।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করেছে। অনেক মানুষ ভোট দিতে যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আগে থেকেই বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে।

Related Articles

Leave a Reply

Back to top button