স্পোর্টেইনমেন্ট

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরে শ্রীলঙ্কা থেকে এক বিজ্ঞপ্তিতে দল ঘোষণার তথ্য জানায় বিসিবি। দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দলে এবার কোনো পরিবর্তন আনা হয়নি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে টাইগারদের দ্বিতীয় টেস্ট।

বাংলাদেশ দল: মমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেনে, মোহাম্মদ সাইফ হাসান, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অবশিষ্ট এই দুই ম্যাচের সব কয়টি হচ্ছে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে।

Related Articles

Leave a Reply

Back to top button