বাংলাদেশ

প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ওমিক্রন প্রতিরোধে এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে।যা আগে ছিলো ৭২ ঘণ্টা।

বুধবার ১ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে নিতে বলা হয়েছে।

একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে, তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button