বাংলাদেশ

সিদ্দিকবাজারে তৃতীয় দিনের মতো চলছে উদ্ধারকাজ

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সাততলা ভবনের বেসমেন্টে জমে থাকা পানি অপসারণ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক।
উদ্ধার অভিযানের বিষয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় কাজ শুরু হয়েছে। ওই সময় ভবনের নিচে পানি থাকায় সেগুলো সেচে তারপর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কোনো ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না।
গত মঙ্গলবার বিস্ফোরণের পর গতকাল বুধবার পর্যন্ত উদ্ধার অভিযান শেষ করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ঝুঁকিপূর্ণ ভবনটির বেজমেন্টে উদ্ধার অভিযান চালাতে প্রয়োজন শোরিং (ঠেক দেওয়ার) নামের বিশেষ যন্ত্রের, যা ফায়ার সার্ভিসের কাছে নেই।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘ভবনটি ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button