বাংলাদেশ
ভূমিকম্পে কেঁপে উঠল পর্যটন শহর কক্সবাজার

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পর্যটন শহর কক্সবাজার।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, ‘মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে।’
তিনি আরও জানান, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।’
তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।



