স্পোর্টেইনমেন্ট

নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো সিরিজ খেলবে না পাকিস্তান

এখন থেকে নিরপেক্ষ ভেন্যুতে আর কোন হোম সিরিজ খেলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে পাকিস্তান পুরোপুরি নিরাপদ উল্লেখ করে বোর্ডের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার দিক থেকে আমরা এখন অনেক ভাল অবস্থায় আছি। ফলে নিরপেক্ষ ভেন্যুতে আর কোন হোম সিরিজ খেলবে না পাকিস্তান।

সম্প্রতি নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বোর্ড থেকে নিরপেক্ষ ভেন্যুতে বাতিল হওয়া সিরিজ আয়োজনের প্রস্তাবও দেয়া হয় পাকিস্তানকে। কিন্তু তাতে রাজি নয় পাকিস্তান।

Related Articles

Leave a Reply

Back to top button