স্পোর্টেইনমেন্ট

ওয়ানডে থেকে অবসরে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ানের

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান কেভিন ও’ ব্রায়েন শুক্রবার নিজের অবসর ঘোষণা দিয়েছেন।

৩৭ বছর বয়সি ও’ব্রায়েন বলেন, ‘আয়ারল্যান্ডের হয়ে ১৫ বছর খেলার পর আমার মনে হয়েছে যে, ওডিআই থেকে অবসর নেওয়ার এখনই সময়।’

যদিও টেস্ট এবং টি-টোয়েন্ট চালিয়ে যাবেন তিনি।

২০১১ সালের বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা চোখ ধাঁধানো ইনিংসটিই ও’ব্রায়েনের ওয়ানডে ক্যারিয়ারের সেরা অর্জন।

২০০৬ সালে আয়ারল্যান্ডের প্রথম স্বীকৃত ওডিআইতে ইংল্যান্ডের বিপক্ষে তার অভিষেক হয় ২২ বছর বয়সে। ১৫৩ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৬১৮ রান করেন ও’ব্রায়েন। উইকেট নিয়েছেন ১১৪টি, যা আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ। তার নেওয়া ৬৮ ক্যাচ আরেকটি জাতীয় রেকর্ড।

Related Articles

Leave a Reply

Back to top button