বাংলাদেশ

প্রথম নারী চিকিৎসক হিসেবে ব্রি. জেনারেল হলেন নাজমা বেগম

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে মেডিক্যাল কোর থেকে প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন নাজমা বেগম। সেনাবাহিনীতে তিনিই সর্ব প্রথম নারী কর্মকর্তা, যিনি ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম জাতিসংঘের ইতিহাসে সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুইবার জাতিসংঘের লেভেল-২ হাসপাতাল কমান্ড করেন এবং দুইবার মিশন এরিয়ায় কান্ট্রি সিনিয়রের দায়িত্ব পালন করেন।

এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরিকালীন তিনি দু’টি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিক্যাল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার, এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা প্রশাসনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের এ পদোন্নতি নারীর ক্ষমতায়নে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।

Related Articles

Leave a Reply

Back to top button