অন্য খবর
আবারও বিতর্কে কপিল শর্মা, অনুষ্ঠানের বিরুদ্ধে এফআইআর

ভারতের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা আবারো বিতর্কে। কপিলের ওপর আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। খবর: আনন্দবাজার পত্রিকা ।
জানা গেছে, অনুষ্ঠানের একটি পর্বে মঞ্চে আদালতের আবহ তৈরি করে সেখানে মদ্যপান করার দৃশ্য দেখান কপিল। এতে আদালত অবমাননা করা হয়েছে অভিযোগে এ অনুষ্ঠানের বিরুদ্ধে ভারতের মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে এফআইআর দায়ের করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর এ মামলার শুনানি হবে।
এফআইআর দায়েরকারী বলেন, দ্য কপিল শর্মা শোতে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়। একটি পর্বে আদালতের দৃশ্যে অভিনেতাদের মদ্যপান করতে দেখা যায়। এসব দেখানো ঠিক হচ্ছে না।



