স্পোর্টেইনমেন্ট

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে ভারত

দীর্ঘ সাত বছর পর নিজেদের ঘরের মাঠে টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। রোহিত শর্মাদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুল।
শেষ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন ভারতের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। চোটের জন্য সাদা পোশাকের সিরিজ থেকে ছিটকে যান এই ডানহাতি ক্রিকেটার। অভিমন্যু ইশ্বরনকে রোহিতের পরিবর্তে দলে যোগ করা হয়েছে।
অপরদিকে চোটের জন্য টাইগার শিবিরে নেই ওপেনার তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের পর এবার টেস্ট থেকেও ছিটকে গেলেন দেশসেরা ওপেনার। প্রথম টেস্টে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার জাকির হাসানের।
বাংলাদেশ একাদশ: 
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির রাব্বি মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম।
ভারত একাদশ: 
শুভমান গিল, লোকেশ রাহুল (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।

Related Articles

Leave a Reply

Back to top button