ভারতে বিনিয়োগের জন্য বিশ্ব নেতাদের মোদীর আহবান

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক খাতে বিশ্বে শ্রেষ্ঠ হতে যা যা প্রয়োজন তা ভারত সরকার করবে। দেশে বিনিয়োগের জন্য বিশ্বের বিনিয়োগকারীদেরও আহবান জানান তিনি।
নরেন্দ্র মোদী বলেন, ভারত হলো সেই জায়গা যেখানে নির্ভরতার সাথে লাভ পাওয়া যায়। একইসঙ্গে গণতন্ত্রকে সঙ্গে নিয়ে কাজ করা, ব্যবসায়িক স্থায়িত্বসহ স্থিতিশীলতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধির অনন্য স্থান ভারত। কেননা ভারতের উন্নয়ন বিশ্বের অর্থনৈতিক পুনরুত্থানে অনুঘটক হওয়ার সম্ভাবনা রাখে।
তিনি বলেন, ভারতের যে কোন অর্জন বিশ্বের উন্নয়ন বহুগুণে প্রভাব ফেলে। ভারত বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করতে বড় ভূমিকা রাখে। তাই এখনই সময় ভারতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার। এজন্য যা যা করা প্রয়োজন, ভারক সরকার তা করবে।
ব্যবসায়ীদের নিরাপত্তা এবং বিনিয়োগকারীদের বিষয়ে তিনি সচেতন বলেও উল্লেখ করেন মোদী। ইতিমধ্যে এ বিষয়ে মাস্টারপ্ল্যানও তৈরি করা হয়েছে বলে জানান তিনি।



