বাংলাদেশ

ভারত থেক শিগগিরই আসছে চুক্তির টিকা

করোনা প্রতিরোধে অক্সফোর্ড উদ্ভাবিত ও ভারতে তৈরি কোভিশিল্ড টিকার প্রথম চালান বাংলাদেশ শিগগিরই পাচ্ছে। ভারত শুক্রবার বাণিজ্যিকভাবে টিকা রপ্তানির অনুমোদন দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব নয়াদিল্লিতে বলেন, আগামী সপ্তাহ ও মাস থেকে চুক্তি অনুযায়ী বন্ধুপ্রতিম বাংলাদেশ, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, মরক্কো ও মিয়ানমারে কোভিড-১৯ টিকা সরবরাহ করবে ভারত।

শ্রীবাস্তব আরও বলেন, প্রতিবেশী দেশগুলোকে করোনা টিকা দিয়ে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ২০ লাখ, নেপালকে ১০ লাখ, ভুটানকে দেড় লাখ, মালদ্বীপকে ১ লাখ ডোজ টিকা পাঠানো হয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী মিয়ানমারকে ১৫ লাখ ডোজ দেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী তার দেশ শুক্রবার থেকে বাণিজ্যিক ভিত্তিতে করোনার টিকা সরবরাহ কার্যক্রম শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button