অন্য খবর

পুত্র সন্তানের বাবা হলেন চিত্রনায়ক সিয়াম

বাবা হলে চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসকারি হাসপাতালে সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

বিষয়টি জানিয়ে সিয়ামের এক ঘনিষ্ট বন্ধু বলেন, সিয়ামের ছেলে হয়েছে। সবাই দোয়া করবেন ওর পরিবারের নতুন সদস্যের জন্য।

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেন এই চিত্রনায়ক। ২০২১ সালের ডিসেম্বরে স্ত্রী শাম্মা রুশাফির সঙ্গে একটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করে বাবা হচ্ছেন সেই সুখবর জানান সিয়াম।

২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সিয়ামের।  সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের ‘শান’ সিনেমা। এতে এম রহিম পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরী।

Related Articles

Leave a Reply

Back to top button