ভূরাজনীতি

শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী. ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, এ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, তাঁতিলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

পরে বনানীর কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button