বাংলাদেশবিশ্ব

কুয়েতে সাবেক এমপি পাপুলের কারাদণ্ড বেড়ে ৭ বছর

চার বছর থেকে বেড়ে সাত বছর কারাদণ্ড হয়েছে, কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের। এছাড়া তাকে ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আজ সোমবার কুয়েতের একটি আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়িয়েছেন।

কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর সূত্র এবং দেশটির আরবি দৈনিক আল কাবাস ও আল নাহার থেকে এ তথ্য জানা গেছে।

কুয়েতে শহিদ ইসলামের বিরুদ্ধে দুটি মামলা হয়। একটি মামলা হয় ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অন্যটি করা হয় অর্থ পাচারের অভিযোগে।

Related Articles

Leave a Reply

Back to top button