পীরগঞ্জের ৩৫ পরিবারকে জমির মালিকানার কাগজপত্র হস্তান্তর

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩৫টি পরিবার পেলো জমির মালিকানার কাগজপত্র, খারিজ, দাখিলাপত্র।
আজ ৯ আগস্ট বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিনটি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে আজ রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩৫টি পরিবারকেও জমির মালিকানার কাগজপত্র, খারিজ, দাখিলাপত্র হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব ) মোঃ তকী ফয়সাল তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, এডিসি (রাজস্ব) মোঃ রেজাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু ছালেহে মোঃ তাজিমুল ইসলাম, শামীম।
উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন প্রমুখ। এডিসি রেজাউল করিম বলেন, ভুমিহীন, গৃহহীন মুক্তপীরগঞ্জ ঘোষণার স্বার্থে, ঘর পাবার উপযুক্ত যারা এখনো তালিকার বাইরে আছেন, তাদের নামের তালিকা তৈরী করে দ্রুত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার জন্য বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, দেশের একজন মানুষও থাকবে না গৃহহীন-ভূমিহীন। এই উদ্যোগ বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সারা দেশে ২ লাখ ৩৮ হাজার ৮৫১টি পরিবারকে ২ শতাংশ করে খাসজমিতে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে অবশিষ্ট ২২ হাজার ১০১টি পরিবারকে আজ ৯ আগস্ট/২৩খ্রি বুধবার ঘর দেওয়া হলো।



