বাংলাদেশ

পি কে হালদারের ১৪ সহযোগীকে দুদকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক), আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারের ১৪ সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি), দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের স্বাক্ষরিত পৃথক নোটিশে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, যাদের তলব করা হয়েছে তারা হলেন, আর বি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রতম কুমার বিশ্বাস, আর্থস্কোপ লিমিটেডের এমডি প্রশান্ত দেউরি, পরিচালক মোস্তাফিজুর রহমান, নিউট্রিক্যাল লিমিটেডের চেয়ারম্যান স্বপন কুমার মিস্ত্রি, ওয়াকামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস, পরিচালক সুভ্রা রাণী ঘোষ ও পরিচালক তোফাজ্জ্বল হোসেন, কোলাসিন লিমিটেডের এমডি উত্তম কুমার মিস্ত্রি, চেয়ারম্যান অতশী মৃধা, হাল ইন্টারন্যাশল লিমিটেডের এমডি সুস্মিতা সাহা, জি অ্যান্ড জি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র গাঙ্গুলী, দ্রিনান অ্যাপারেলেসের এমডি মোহাম্মদ আবু রাজিন মারুফ, কণিকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাম প্রসাদ রায় ও ইমেক্সোর স্বত্বাধিকারী ইমাম হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button