স্পোর্টেইনমেন্ট

বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ফিফা

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দর্শক ঢুকে পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকার মতো।

আজ রোববার এই জরিমানার চিঠি পেয়েছে বাফুফে।

গত ৬ জুন রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় একজন দর্শক মাঠে ঢুকে গিয়েছিলেন। ৮৮ মিনিটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল।

একজন দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ান এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্টেডিয়ামের নিরাপত্তার ঘাটতির কারণে বাফুফেকে এই জরিমানা গুণতে হবে।

এর আগেও ২০২০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করায় ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা।

Related Articles

Leave a Reply

Back to top button