এবার লকডাউন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ২২ সদস্যের করোনা ভাইরাস আক্রান্ত। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) এক ঘোষণা ট্রাইব্যুনাল লকডাউন করা হয়। বিষটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) জেয়াদ আল মালুম।
তিনি বলেন, এক এক করে ট্রাইব্যুনালের দুটি ব্যারাকে থাকা এপিবিএন এর প্রায় ২২ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজনকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এখনো প্রায় ১৭ জন সদস্য ট্রাইব্যুনালের ভেতরে অবস্থান করছেন। এ কারণে পুরো ট্রাইব্যুনাল লকডাউন ঘোষণা করা হয়েছে।
তবে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকাণ্ড আপাতত ভিডিও কনফারেন্সের মাধ্যমেপরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এপিবিএন’র একসদস্য গত ২৪ এপ্রিল ব্যারাকের এক সদস্য করোনা পজেটিভ শনাক্ত হন। গত ২৭ এপ্রিল নতুন করে আরও দুই এপিবিএন সদস্যের শরীরে করোনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। এরপর সেখানে দায়িত্বে থাকা প্রায় ২২ সদস্যের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, রাজধানী ঢাকায় অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করে একে ট্রাইব্যুনালের বিচারালয় হিসেবে ব্যবহার করা হয়।



