অন্য খবর

পাত্রি খুঁজছেন শাকিব; তবে মিডিয়ার ‘মেয়ে’ নয়

ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান আবার বিয়ে করতে চান। তবে এবার মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাতকারে এই চিত্রনায়ক বলেন, চলতি বছরেই বিয়ে করবেন তিনি। কোনো মিডিয়ার মেয়েকে নয়, বিয়ে করবেন মিডিয়ার বাইরে।

শাকিব বলেন, ‘পরিবারের পছন্দে এবার বিয়ে করবেন তিনি। পাত্রী খোঁজা হচ্ছে। তবে এমন মে’য়েকে বিয়ে করবেন, যে হবে পরহেজগার, সংসারী ও স্বামীভক্ত। নায়কের ভাষ্য– আমা’র পছন্দ পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী। কাজ শেষে বাসা ফিরলে সে আমা’র যত্ম নেবে। বাবা-মায়েরও খেয়াল রাখবে। পরিবার থেকে এমন পাত্রীর খোঁজ করা হচ্ছে, পেলেই বিয়ে করব।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। বিয়ের আট বছর পর ২০১৬ সালে মা হন অপু বিশ্বাস। মা হওয়ার এক বছর পর প্রকাশ্যে আসেন অপু। অবশেষে বহু নাটকীয়তায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান আর অপুর বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। যার অংশ হিসেবে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।

Related Articles

Leave a Reply

Back to top button