স্পোর্টেইনমেন্ট
টস জিতে বোলিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অস্টম আসরের ২৭তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
এই ম্যাচে কুমিল্লার দলে একাদশে আরিফুল হকের জায়গায় খেলছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অপরদিকে খুলনার একাদশে জাকের আলীর জায়গায় সুযোগ পেয়েছেন রনি তালুকদার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশে খেলছেন, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসি, মঈন আলী, ইমরুল কায়েস (অধিনায়ক), সুনীল নারাইন, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স একাদশে আছেন আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, রুয়েল মিয়া, খালেদ আহমেদ ও নাবিল সামাদ।



