বাংলাদেশ

বঙ্গবন্ধু টানেলে প্রথম দুর্ঘটনা, ১০ হাজার টাকা জরিমানা আদায়

সাধারণের জন্য খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গবন্ধু টানেলে প্রথম দুর্ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত তিনটায় টানেলের টোল প্লাজায় ধাক্কা দেয় একটি প্রাডো জিপ। এসময় গাড়িটির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে যায় এবং গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে গাড়িটি আটক করে টানেলের নিরাপত্তা বিভাগ।

সোমবার রেলিং ভাঙার ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে প্রাডোটিকে ছেড়ে দেওয়া হয়।

টানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ৩টার দিকে একটি কালো রংয়ের প্রাডো গাড়ি আনোয়ারা উপজেলার চাতরি চৌমহনী বাজারের বঙ্গবন্ধু ৬ লেন টানেল সংযোগ সড়ক হয়ে টানেল সড়কে প্রবেশ করে। এসময় দ্রুতগতির বেপরোয়া প্রাডো গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-২১-৬২০০) টোল প্লাজার সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে রেলিং ক্ষতিগ্রস্ত হয়। পরে রেকার ডেকে প্রাডোটি সরিয়ে গাড়িটি আটক করেন টানেলের নিরাপত্তা বিভাগের কর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button