অন্য খবর

নুসরাতের এমপি পদ বাতিলের দাবি বিজেপির

পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহানের এমপি পদ বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। খবর: ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলা।

বিজেপি সংসদ সদস্য সংঘমিত্রা মৌর্য, নুসরাতের এমপি পদ বাতিলের দাবি জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে ৬ পাতার চিঠি লিখেছেন।

চিঠিতে সংঘমিত্রা মৌর্য লেখেন, ‘নুসরাত তার বিয়ের বিষয়ে ভুল ও মিথ্যে তথ্য পরিবেশন করেছেন। ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন ও সংসদের মর্যাদা নষ্ট করেছেন। তাই তার বিবাহ সংক্রান্ত বিষয়টি এথিকস কমিটিতে যাওয়া দরকার। সেসঙ্গে বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবিও তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে, বেশ কয়েক মাস ধরেই নিখিলের সঙ্গে নুসরাতের বিয়ে নিয়ে তোলপাড় চলছে।

নুসরাত বলছেন, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে অবৈধ, তাই তাদের ডিভোর্সের প্রশ্নই আসে না। আর বিপত্তিতা এখানেই। কারণ নুসরাত নির্বাচনের সময় তিনি বিবাহিত বলে উল্লেখ করেছেন। শুধু তাই ই নয়, লোকসভার ওয়েবসাইটে নিখিল জৈনের নাম রয়েছে, নুসরাতের স্বামীর নামের জায়গায়।

Related Articles

Leave a Reply

Back to top button