বিশ্ব

টিকা নিয়ে প্রবেশ করা পর্যটকদের কোয়ারেন্টিন লাগবে না সৌদিতে

করোনাভাইরাসের টিকা নেওয়া কোনো ব্যক্তি সৌদি আরব ভ্রমণে গেলে তার কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন হবে না বলে জানিয়েছে  দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তারা । [খবর আরব নিউজের ]

সংস্থাটি জানিয়েছে, এ ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। তবে সব ধরনের করোনা টিকার অনুমোদন দেয়নি সৌদি আরব। শুধু ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত টিকা গ্রহণের সনদ গ্রহণযোগ্য হবে দেশটিতে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উল্লেখিত টিকাগুলো বিশ্বব্যাপী নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। সেজন্য টিকাগুলো গ্রহণ করা পর্যটকদের কোয়ারেন্টিন থেকে ছাড় দেওয়া হয়েছে। এজন্য তাদের সনদ সঙ্গে রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button