বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে রাজাপাকসের শ্রদ্ধা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন লঙ্কান প্রধানমন্ত্রী।

এর আগে সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান এবং রাষ্ট্রীয় এ অতিথিকে গার্ড অব অনার দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button