অন্য খবর

ভিকিকে ছেড়ে সালমানকেই বিয়ে করলেন ক্যাটরিনা?

বলিউড পাড়ায় চর্চায় ক্যাটরিনা-ভিকি’র বিয়ে। আনুষ্ঠানিকভাবে তারা মুখ না খুললেও তাদের বিয়ের তারিখ, ভেন্যু সবই এখন প্রকাশ্যে। ভারতীয় গণমাধ্যমের খবর রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। তার আগে কোর্টে গিয়ে বিয়ে সারবেন তারা।

আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে আয়োজনের সকল প্রস্তুতি নাকি ইতোমধ্যে সম্পন্ন। দাওয়াত কার্ডও পৌছে যাচ্ছে অতিথিদের ঘরে ঘরে।

আর এসবের মাঝেই ভাইরাল হলো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ভিকি নয়, সালমানের সাথে সাত পাকে ঘুরলেন ক্যাট। ইনস্টাগ্রামে প্রথম শেয়ার হয় তা। দেখা যায় সল্লুর গলায় মালা পরিয়ে দিচ্ছেন ক্যাট। লাল শাড়ি পরে আছেন অভিনেত্রী। আর সালমান পরেছেন নীল রঙের পাঞ্জাবি। যদিও এই ছবি রিল লাইফের। অর্থাৎ, এক ছবির সেটে শ্যুটের ভিডিও কেউ ইচ্ছে করে ছড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে।

বলিউডে সালমানের হাত ধরেই পা রেখেছিলেন ক্যাটরিনা। তারপর দু’জনে চুটিয়ে প্রেমও করেছেন। এমনকী, পুরো খান পরিবারের কাছে তিনি সালমানের হবু স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। তবে, সে সম্পর্কে একদিন ইতি চানেন ক্যাট। এরপর তিনি মন দেন রণবীর কাপুরকে। পাঁচ বছর চলার পর ভেঙে যায় সেই সম্পর্কও। আপাতত বছর তিনেক ধরে ভিকির সাথে নাম জুড়ছে তাঁর। শেষ একটা বছর দু’জনকে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে দেখাও গিয়েছে।

মাঝে শোনা গিয়েছিল, দিওয়ালিতেই রোকা সেরেছেন ভিকি-ক্যাট, কবীর খানের বাড়িতে। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কোনও দু’জনের কেউই। ভিকির এক দুসম্পর্কের বোন আবার বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন। বলেছেন, আপাতত কারও এরকম কোনও পরিকল্পনা নেই। খবর: হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Back to top button