বাংলাদেশ

নিজের বাইকে আগুন নিজেই আগুন দিলেন চালক!

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে, রাইড শেয়ারিং অ্যাপ ‘পাঠাও’র এক চালক, নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইনস্যুরেন্সের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুড়ে যাওয়া মোটরসাইকেল ও শওকত আলীকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও’তে দেখা যায়, ওই মোটরসাইকেল চালক ট্রাফিক সংক্রান্ত কোনও মামলার বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। পরে ঐ প্রতিক্রিয়ার এক পর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। আশেপাশের লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলে এতে ওই চালক বাধা দেন।

পরে এ বিষয়ে ওই চালক শওকত আলী গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে আগুন দেয়ার পেছনে পুলিশের কোনো দোষ নেই। রাগ করে নিজের গাড়িতে আগুন দিয়েছি। গত সপ্তাহেও আমাকে একটা মামলা দেয়া হয়েছিল। আজ ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে চাইলে ক্ষোভ থেকে এ কাজ করেছেন। আমি এ ঘটনায় অনুতপ্ত।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, সকালে বাড্ডা এলাকায় একটি ঘটনা ঘটে। আমরা তার পোড়ানো গাড়িসহ তাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়ে ছিলো।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button