বাংলাদেশ

নিকুঞ্জের বাসভবনে আবদুল হামিদ

বঙ্গভবন ছেড়ে রাজধানীর নিকুঞ্জের বাসায় পৌঁছেছেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতির আসনে থাকা মো. আবদুল হামিদ।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বঙ্গভবনে রাজসিক সংবর্ধনার পর নিজ বাসায় পৌঁছান তিনি। এরপর প্রায় ১০ মিনিট তার বাসার সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের উদ্দেশে তিনি কথা বলেন।

এর আগে, বেলা ১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবন থেকে বের হন তিনি। গতকাল (২৩ এপ্রিল) রোববার ছিল বঙ্গভবনে আবদুল হামিদের শেষ কার্যদিবস।

বঙ্গভবন ছাড়ার আগে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। এরপর বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। এটিই দেশের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্রপতিকে সামরিক কায়দায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হলো।

নানা অনুষ্ঠানিকতা শেষে আবদুল হামিদকে নিকুঞ্জের বাসায় নেয়া হয়।

আবদুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, নিকুঞ্জ-১ এর ক-ব্লকের ৩ নম্বর রোডের এই বাসা নতুন ঠিকানায় থাকবেন বিদায়ী রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Back to top button