বাংলাদেশ
ঈদের শুভেচ্ছা জানালেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো ।
শনিবার (২৩ মে)এক ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
মিয়া সেপ্পো বলেন, আপনারা অনেকেই বর্তমানে পরিবার থেকে দূরে রয়েছেন। নিজ নিজ ক্ষেত্র থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। অনেকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দেশের মানুষের সেবা করে যাচ্ছেন। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ ও শ্রদ্ধা।
তিনি বলেন, বছর ঘুরে আবারো এলো ঈদ। তবে এ ঈদ অন্যবারের চেয়ে ব্যতিক্রম। আগের কোনো ঈদের মত নয়। আমরা সবাই একসঙ্গে একটা কঠিন সময় পার করছি।
মিয়া সেপ্পো বলেন, এই কঠিন সময়েও নতুন আশা, নতুন শক্তি এবং সৌহার্দ্যের বার্তা নিয়ে জাতিসংঘ বাংলাদেশ আপনাদের জানাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। নিরাপদে কাটুক সবার ঈদ। ঈদ মোবারক।



