বাংলাদেশ

পঞ্চম ধাপের পৌর নির্বাচনকালে নৌ চলাচলে নিষেধাজ্ঞা

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন চলাকালে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত আদেশে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আদেশে বলা হয়েছে, রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে এ নিষেধাজ্ঞা প্রার্থীদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সঙ্গে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজ নিয়োজিত সাংবাদিকদের নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শকের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, পঞ্চম ধাপের পৌর নির্বাচন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান  এবং স্পিড বোটের চলাচল বন্ধ থাকবে।

তবে ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান চলাফল করতে পারবে। এছাড়া অ‌্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ডাক, টেলিযোগাযোগ, বিদ্যুৎ-গ্যাস সরবরাহ কাজে ব্যবহৃত নৌযান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Related Articles

Leave a Reply

Back to top button