নওগাঁ উপ -নির্বাচনে আওয়ামী প্রার্থীর পক্ষে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচারণা

আসন্ন জাতীয় সংসদ উপ -নির্বাচন নওগাঁ -৬ (আত্রাই – রানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের পক্ষে, দিনব্যাপী আত্রাই -রানীনগরের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সংগঠনের সভাপতি, ভোটারদের কাছে শেখ হাসিনার সালাম জানান। উন্নয়ন, অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের কাছে আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের বুকে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত, সেটি জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট দিয়ে আত্রাই রানীনগরের আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, উন্নয়নের চলমান গতিও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলালের বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিলে আত্রাই রানীনগর উন্নত সমৃদ্ধ নগরীতে পরিনত হবে। জননেত্রী শেখ হাসিনা দিন রাত মেধা শ্রম বিনিয়োগ করে যেভাবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর সুনিপুন কর্মদক্ষতায় আওয়ামী লীগ আজ মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। এটা মাথায় রেখে কাজ করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, নৌকা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বিজয়ী ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবেন না।

আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ার হক, এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, ইশতিয়াক আহমেদ লীন, আবু জাফর, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক সুমন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল উদ্দিন রাকিব, আত্রাই -রানীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।



