বাংলাদেশ

ধান কাটা ও মাড়াই করবে স্বেচ্ছাসেবক লীগ

স্বাস্থ্য বিধি মেনে মেহনতি কৃষক ভাইদের ধান কাটা ও মাড়াই কাজে নেতা কর্মীদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

২০ এপ্রিল সোমবার সামাজিক যোগাযোগ মাদ্ধমে তিনি এ আহ্বান জানিয়ে স্ট্যাটাস দেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী কোভিড -১৯ পরিস্থিতিতে আপনারা স্ব স্ব এলাকায় অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন যা ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি, সে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
করোনা ভাইরাসের বিস্তার রোধে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিনিয়ত বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন ও প্রয়োজনীয় সর্বপ্রকার পদক্ষেপ গ্রহণ করছেন। আপনারা অবশ্যই নিয়মিত টেলিভিশনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক বক্তব্য শুনবেন এবং সে মোতাবেক জনসাধারণকে সচেতন করবেন ।

তিনি আরো বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন করোনা পরিস্থিতির কারণে হাওর অঞ্চলসহ অন্যান্য অঞ্চলের আগাম বোরো ধান কাটা নিয়ে কৃষি শ্রমিক সংকটে পড়েছে কৃষকেরা। এমতাবস্থায় কৃষকেরা যথাসময়ে ধান কাটতে না পারলে ধান উৎপাদনে জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হতে পারে বিধায় প্রিয় নেতাকর্মী ভাইদের স্বাস্থ্য বিধি মেনে মেহনতি কৃষক ভাইদের ধান কাটতে ও মাড়াই করতে সহায়তা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

এ সময়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অ্যাম্বুলেন্স এর মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য দিন-রাত ২৪ ঘন্টা সেবা দিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এর মধ্য একটি লাশবাহী অ্যাম্বুলেন্সও সেবায় নিয়োজিত আছে।
এছাড়াও জনসাধারণ এবং আপনাদের স্বাস্থ্য সেবায় টেলি হেলথ সেন্টারের হটলাইনে “0961199977 ” সেবা চালু রয়েছে।

তিনি যোগ করেন, প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আমরা বীরের জাতি, মহান মুক্তিযুদ্ধে আমরা অসীম সাহসের সাথে শত্রুর মোকাবেলা করেছি। একই ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা জয়ী হব। ইনশাআল্লাহ্ আর এইজন্য সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন ও পরিবারের সকল সদস্যকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করুন।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জাতির সকল দুর্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জনগণের পাশে আছে, পাশে থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button