বাংলাদেশ

দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির দায়িত্ব গ্রহণ করলেন আতিকুল ইসলাম

দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৩ মে) বেলা ১২টা ৪৫ মিনিটে তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

এসময় করোনা শনাক্তে চলতি সপ্তাহে আরও ৮ টি নমুনা সংগ্রহের বুথ চালু করা হবে বলে জানিয়েয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে অনিয়ম দূর করতে চালু করা হবে কিউ আর কোড সিস্টেম।

রাজধানীকে আধুনিক এবং সবার নগরী হিসেবে গড়ে তুলতে জনগণকে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় যেমন সবাই এগিয়ে এসেছেন, তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় আমি সবার সহযোগিতা কামনা করছি। মহামারি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ অনেক কার্যকর।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের তিন দিনে একদিন জমা পানি ফেলে দেয়ার আহ্বান জানান মেয়র।

মেয়র পদে আতিকুলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আগামী রবিবার (১৭ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এর মেয়র হিসেবে দায়িত্ব নেবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

Related Articles

Leave a Reply

Back to top button