বাংলাদেশ

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পৌঁছেছেন।

রোববার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০২ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানান।

গত ৭ মার্চ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে আবুধাবি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Back to top button