ফলোআপ

হাইকোর্টে আগাম জামিনের শুনানি শুরু আজ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কারণে চলতি বছরের এপ্রিল থেকে বন্ধ থাকার পর আজ রবিবার (২২ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে।

গতকাল শনিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রবিবারের কার্যতালিকা প্রকাশিত হয়। এর আগে গত মঙ্গলবার (১৭ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিলো সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ সমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button