বাংলাদেশ

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবু ওসমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবুল বাশার।

সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৩০ আগস্ট দুপুরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

১৯৩৬ সালের ১ জানুয়ারি আবু ওসমান চৌধুরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনেরগাঁও গ্রামের চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। স্বপরিবারে তিনি রাজধানীর ধানমন্ডিতে থাকতেন।

মুক্তিযুদ্ধ চলাকালে আবু ওসমান চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। অপারেশন সার্চলাইট-এর সংবাদ পেয়ে ২৬ মার্চ সকালে বেলা ১১টায় তিনি চুয়াডাঙার ঘাঁটিতে পৌঁছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button