বাংলাদেশ
ফলোআপ চিকিৎসার জন্য লন্ডনে অর্থমন্ত্রী

ফলোআপ চিকিৎসার জন্য নিয়মিত লন্ডন ও সিঙ্গাপুরে যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে কোভিড-১৯ এর কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেননি তিনি। চলতি বছরের মার্চ মাসে চিকিৎসা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু সংসদ অধিবেশনের কারণে তিনি যেতে পারেননি। ২০২০-২১ অর্থবছরের বাজেট শেষ হওয়ার পর তিনি লন্ডনে গেছেন।
বুধবার (০১ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন অর্থমন্ত্রী।



